রোজাদার যাত্রীদের জন্য এমিরেটসের বিশেষ ব্যবস্থা

আপডেট : ০৭ মে ২০১৯, ২১:৪৯

গত ৫ মে থেকে শুরু হয়েছে এমিরেটসের বিশেষ রমজান সেবা। পবিত্র রমজান মাসে রোজা পালনকারী যাত্রীদের ইফতার ও সাহরির সময় বিশেষ খাবার পরিবেশন, ইনফ্লাইট বিনোদন ব্যবস্থায় ধর্মীয় বিভিন্ন প্রোগ্রাম এবং ফ্লাইট ও দুবাই বিমানবন্দরে ১০ লাখ খেজুর সরবরাহ এই সেবার অন্তর্ভূক্ত হবে।

ফ্লাইট চলাকালীন যাত্রীদের ইফতারের জন্য উপযোগী পুষ্টিকর খাবার সমৃদ্ধ ইফতার বক্স প্রদান করা হবে। প্রতিটি বক্সে থাকবে কুসকুস সালাদ এবং গ্রিল চিকেন অথবা  মৌদারদারা এবং চিকেন রোস্ট, স্যান্ডুইচ, স্পিনাস ফাতেয়ার অথবা টমেটো ও অনিয়ন ফাতেয়ার, নির্বাচিত মিষ্টি, খেজুর, লাবান এবং পানি। স্বাভাবিক মিলের অতিরিক্ত দেড় লক্ষাধিক ইফতার বক্স ফ্লাইটে দেওয়া হবে। রমজান মাসের মাঝামাঝি এই মেন্যুতে পরিবর্তন আসবে। দুবাই বিমানবন্দরের নির্বাচিত ফ্লাইটের বোর্ডিং গেটে খেজুর এবং পানি অফার করা হবে যাত্রীদের। ঈদ উপলক্ষেও এমিরেটস যাত্রীদের জন্য বিশেষ সেবা প্রদানের ঘোষণা দিয়েছে।— প্রেস বিজ্ঞপ্তি