পাকিস্তানের সাবেক সেনাশাসক জেনারেল পারভেজ মোশাররফকে গত গৃহবন্দি রাখার নির্দেশ দেয়ার কয়েকঘণ্টা পর শুক্রবার তাকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। ইসলামাবাদের পুলিশ সদরদপ্তরে মোশাররফকে নেয়া হয় বলে জানিয়েছেন তার মুখপাত্র মোহাম্মদ আমজাদ। রয়টার্সের খবরে বলা হয়, গতকাল শুক্রবার চক শাহজাদের বাসভবন থেকে মোশাররফকে গ্রেফতার করা হয়। পুলিশ কড়া পাহারা দিয়ে শোশাররফকে তার বাড়ি থেকে ইসলামাবাদে পুলিশের সদরদপ্তরের একটি অতিথিশালায় নিয়ে যায়। আদালতে শুনানির আগে তাকে সেখানে দুই দিন রিমান্ডে রাখা হবে।
ডন জানায়, পরাভেজ মোশাররফ গতকাল আদালতে আত্মসর্মপণ করলে বিচারক তাকে দুইদন রিমান্ডে নেয়ার এবং তার বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ যোগ করার নির্দেশ দেন। বাদীর আইনজীবী মোশাররফকে ১৫ দিনের রিমান্ডে নেয়া আবেদন করেছিলেন। মোশাররফের আইনজীবীরা বিচারবিভাগীয় রিমান্ডে নেয়ার আবেদন জানান। মোশাররফের নিরাপত্তা নিয়ে ঝুঁকি থাকায় তার খামারবাড়িকে সাব-জেল ঘোষণার আবেদন জানিয়েছিল পুলিশ। মোশাররফের মুখপাত্র মোহাম্মদ আমজাদ জানান, ঊদ্ধতন এক পুলিশ কর্মকর্তা আদালতের নির্দেশানুযায়ী মুশাররফকে গৃহবন্দি রাখার প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ামাফিক কাজ সম্পন্ন করতে ব্যর্থ হওয়ার কারণেই পুলিশ তাকে কাস্টডিতে নিয়েছে।
পাকিস্তানের হাইকোর্ট গত বৃহস্পতিবার সাবেক সেনাশাসক জেনারেল পারভেজ মোশাররফের জামিন বাতিল করে গ্রেফতারের নির্দেশ দেয়। আদালতের এই নির্দেশের পরপরই তিনি আদালত থেকে পালিয়ে যান। আদালতের এই নির্দেশের পর পারভেজ মোমাররফের অফিসের এক বিবৃতিতে বলা হয়, এর মাধ্যমে রাষ্ট্রের কিছু স্তম্ভের মধ্যে অপ্রয়োজনীয় উত্তেজনা তৈরি করা হয়েছে এবং দেশকে অস্থিতিশীলতার মুখে ঠেলে দেয়া হয়েছে। ২০০৭ সালে ক্ষমতায় থাকাকালে বিচারকদের বরখাস্ত করার বিতর্কিত আদেশের জন্য পারভেজ মোশাররফকে গ্রেফতারের নির্দেশ দেয়া হয়।
