রাজধানীর মতিঝিলে নটরডেম কলেজের সামনে পুলিশ বক্সে ডিউটিরত অবস্থায় গুলিবিদ্ধ হয়েছেন এসআই ওবায়েদুর রহমান। আজ মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
আহতবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নেয়া হয়। পরে সেখান থেকে স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
পুলিশের মতিঝিল বিভাগের উপ-কমিশনার আনোয়ার হোসেন জানিয়েছেন, ডিউটিরত অবস্থায় অসাবধানতাবশত তারই সরকারি অস্ত্র থেকে গুলিবিদ্ধ হন।
ইত্তেফাক/এএম
