বাংলাদেশ ওয়েভ- সাইটটি সংশোধন করুন

আপডেট : ০৭ মে ২০১৯, ২১:৫৭

বাংলাদেশ সরকারের সরকারি ওয়েভসাইট ‘বাংলাদেশ’। ওয়েভ সাইটটি খোলা হলে সবচে আগে আসে বাংলাদেশ তথ্য বাতায়ন। নিচের দিকে অন্যান্য অপশনের মধ্যে আছে খুবই গুরুত্বপূর্ণ অপশন ইমেজ অফ বাংলাদেশ। এই অংশে বিশ্ববাসী বাংলাদেশকে চিনতে পারে এমন সব স্থিরচিত্র সাজানো রয়েছে। অসংখ্য ছবির ভিড়ে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার একটি ছবিও পেলাম না। শুধু ৫০০ টাকার একটি নোটের ছবিতে বঙ্গবন্ধু উপস্থিত। যে বাংলাদেশ বঙ্গবন্ধুকে ছাড়া পরিচয় করানো অসম্ভব। সেখানে আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য সরকারি ওয়েভ সাইটে বঙ্গবন্ধুর অনুপস্থিতি কষ্টদায়ক। ইমেজ অফ বাংলাদেশে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি অনুপস্থিত থাকলেও দুটি ছবি সংযুক্ত আছে—একটি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার, অন্যটি সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের। সরকারের কাছে আবেদন—দ্রুত এই ওয়েভসাইটটির ‘ইমেজ অফ বাংলাদেশ’ অপশনটির সংশোধন করুন। বঙ্গবন্ধুহীন এই সাইটটি অগ্রহণযোগ্য।

মির্জা আবু হেনা কায়সার টিপু

উত্তরা, ঢাকা