সোনার বাংলাদেশ গড়তে চিকিত্সক নার্সসহ সকলকে এগিয়ে আসার আহবান

আপডেট : ২০ এপ্রিল ২০১৩, ২১:৪৮
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে সোনার বাংলাদেশ গড়তে চিকিত্সক, নার্সসহ সকল শ্রেণীর কর্মকর্তা- কর্মচারীর প্রতি আহ্বান জানান। শনিবার সকালে রাজধানীর মহাখালীতে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের কনফারেন্স হলে প্রয়াত রাষ্ট্রপতির কর্মময় জীবন নিয়ে এক শোকসভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। বাংলাদেশ ক্যান্সার সোসাইটি ও জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ডা. মোল্লা ওবায়েদুল্লাহ বাকী। সভায় বক্তব্য রাখেন ক্যান্সার সোসাইটির সহ-সভাপতি ডা. সি এম দিলওয়ার রানা, অতিরিক্ত সচিব (পররাষ্ট্র) মাজহারুল ইসলাম প্রমুখ।