দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মচারিদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রদানসহ সাতদফা বাস্তবায়নের দাবি জানিয়েছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মচারিদের সংগঠন আন্ত:বিশ্ববিদ্যালয় কর্মচারি ফেডারেশন। গতকাল শনিবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত এক সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।