ঠাকুরগাঁও রিভারভিউ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরী কর্তৃক ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক জুলফিকার আলীকে লাঞ্ছিত করায় বিদ্যালয়ের শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্যরা সভাপতিকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন।
শনিবার বিদ্যালয়ের শিক্ষক ও পরিচালনা কমিটি সভা করে ওই ঘটনায় সভাপতিকে অবাঞ্ছিত ঘোষণা করে অনাস্থা জানায়।
উল্লেখ্য, বিদ্যালয়ের সভাপতি সুলতানুল ফেরদৌস প্রতিদিনের মত গত বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ে গিয়ে শিক্ষক জুলফিকার আলীর ছুটির দরখাস্ত দেখতে চান। দরখাস্ত দেখাতে দেরি হওয়ায় সভাপতি ক্ষিপ্ত হয়ে তার ওপর চড়াও হন। এক পর্যায়ে দুজনের মাঝে হাতাহাতি শুরু হয়। পরে অন্য শিক্ষকরা পরিস্থিতি নিয়ন্ত্রণে সভাপতিকে একটি কক্ষে অবরুদ্ধ করে রাখেন।
