রূপগঞ্জে যুবদলের পূর্ণাঙ্গ কমিটি

আপডেট : ২০ এপ্রিল ২০১৩, ২২:৩৮
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভোলাব ইউনিয়ন যুবদলের পূর্ণাঙ্গ কমিটি গতকাল শনিবার ঘোষণা করা হয়েছে। হাজী মো. আবুল কালাম আজাদকে সভাপতি, এ কে এম আনোয়ার হোসেন সুমনকে সাধারণ সম্পাদক ও মো. ইদ্রিছ আলী বেপারীকে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি অনুমোদন করেন রূপগঞ্জ থানা যুবদলের সভাপতি গোলাম ফারুক খোকন, সাধারণ সম্পাদক লোকমান হোসেন ও সাংগঠনিক সম্পাদক রাজু হাসান আলেক। কমিটির অন্যরা হলেন:সিনিয়র সহ-সভাপতি কাজী মো. নাজিম উদ্দিন, সহ-সভাপতি বেলায়েত হোসেন, পারভেজ ভুঁইয়া প্রমুখ।