হাটহাজারী পার্বতী উচ্চ বিদ্যালয়ে শতবর্ষ উদযাপন

আপডেট : ২০ এপ্রিল ২০১৩, ২২:৩৯
হাটহাজারী পার্বতী উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠায় গৌরবের শতবর্ষ উদযাপন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত ১১ এপ্রিল থেকে চার দিনব্যাপী অনুষ্ঠানের সমাপনী দিবসে প্রধান অতিথি ছিলেন পার্বতীর সাবেক মেধাবী ছাত্র বাংলাদেশ নির্বাচন কমিশনার মোহাম্মদ আব্দুল মোবারক। প্রথম দিবসে বর্ণাঢ্য র্যালীর উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ ইসমাইল এবং মূল অনুষ্ঠানের উদ্বোধন করেন ব্যারিষ্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি। দ্বিতীয় দিবসে প্রথম অধিবেশনে প্রধান অতিথি ছিলেন সাবেক মুখ্য সচিব মোঃ আব্দুল করিম, দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি ছিলেন সাবেক প্রতিমন্ত্রী মীর মোঃ নাছির উদ্দীন ।