ব্রাহ্মণবাড়িয়া শহরের কয়েকটি মার্কেট ও ফুটপাতে সোমবার ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পঙ্কজ বড়ুয়ার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত শহরের মসজিদ রোডে অভিযান পরিচালনা করে। এ সময় ফুটপাতের দোকানি তার পচা খেজুর ফেলে পালিয়ে যায়। পরে ভ্রাম্যমাণ আদালত আনুমানিক ৬৫ কেজি পচা খেজুর জব্দ করে শহর খালে ধ্বংস করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত আনন্দবাজারে অভিযান চালায়।
