গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মান্নান খান ইউএন হেবিট্যাট-এর ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। সম্প্রতি কেনিয়ার নাইরোবিস্থ ইউএন হেবিট্যাটের সদরদপ্তরে ২৪তম গভর্নিং কাউন্সিলের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। প্রেসিডেন্ট পদে নির্বাচিত হন নাইজেরিয়ার গৃহায়ন মন্ত্রী কামান পিপোলি। অ্যাডভোকেট আব্দুল মান্নান খান উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, নিম্নবিত্ত ও দরিদ্র লোকদের আবাসন নিশ্চিতকরণের লক্ষ্যে সকলে এক সাথে কাজ করতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় গ্রাম থেকে শহরে আসা লোকদের স্রোত কমাতে হবে। ইউএন হেবিট্যাট-এর দপ্তর সম্প্রতি বাংলাদেশে স্থাপন করা হয়েছে বলে জানান তিনি।—প্রেস বিজ্ঞপ্তি
