পরিবেশ বান্ধব প্রযুক্তি ও নীতি ব্যবহারের মাধ্যমে ২০২০ সালের মধ্যে ২২ শতাংশ গ্রীণ হাউজ গ্যাস নিঃসরণ হ্রাস করতে পারবে বাংলাদেশ। প্রতিটন কার্বন নিঃসরণ হ্রাসে ১০ ডলারেরও কম খরচ পড়বে। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) এক সমীক্ষা প্রতিবেদনে গতকাল এ তথ্য জানানো হয়েছে। এতে আরো উল্লেখ করা হয়েছে, ২০৫০ সাল নাগাদ বাংলাদেশের সমুদ্র সীমার উচ্চতা ৪৫ সে.মি বৃদ্ধি পাবে। এর ফলে বাংলাদেশের ১০ থেকে ১৫ শতাংশ ভূমি এবং প্রায় সাড়ে ৩ কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হবে।
