সোসাইটি অব পেডিয়াট্রিক ক্রিটিক্যাল কেয়ার গঠন

আপডেট : ২১ এপ্রিল ২০১৩, ২১:১৪
শিশুদের জটিল রোগ ও নিবিড় পরিচর্যায় নিয়োজিত চিকিত্সকদের নিয়ে বাংলাদেশ সোসাইটি অব পেডিয়াট্রিক ক্রিটিক্যাল কেয়ার (বিএসপিসিসি) গঠন করা হয়েছে। গত শনিবার ঢাকা শিশু হাসপাতালের সভাকক্ষে শিশু চিকিত্সকদের একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় অধ্যাপক মনজুর হোসেনকে আহবায়ক এবং অধ্যাপক মো. মনির হোসেন ও ডা. মো. সফিউল হককে সদস্য সচিব ও কোষাধ্যক্ষ মনোনীত করে একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। সভায় সংগঠনের গঠনতন্ত্র প্রণয়ন, সদস্য সংগ্রহ, স্বল্প সময়ের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন, শিশুদের জটিল রোগের চিকিত্সার জন্য সেমিনার আয়োজন, ঢাকা শিশু হাসপাতালে একটি অস্থায়ী দপ্তর স্থাপন ও সংগঠনের কার্যক্রম দ্রুত শুরু করার জন্য কমিটিকে দায়িত্ব দেয়া হয়। -প্রেস বিজ্ঞপ্তি