হোমনায় সিএনজি অটোরিকশা চাপায় মেরামতকারী নিহত

আপডেট : ০৭ মে ২০১৯, ২২:১৩

হোমনায় সিএনজি অটোরিকশা মেরামত করতে গিয়ে চাপা পড়ে মেরামতকারী নিজেই নিহত হয়েছেন। নিহতের নাম সালাম। তিনি ঝালকাঠি উপজেলার মির্জাপুর গ্রামের মৃত মো. মাহমুদের ছেলে। উপজেলার দুলালপুর বাজার সংলগ্ন সালাম মিয়ার নিজ অটোগ্যারেজে সোমবার রাতে এ ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে।

হোমনা থানার এসআই ফারুক উদ্দিন জানান, নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য কুমেক হাসপাতালে পাঠানো হবে।