মানিকগঞ্জ প্রেসক্লাবে সন্ত্রাসী হামলা, পাঁচ সাংবাদিক আহত

আপডেট : ২১ এপ্রিল ২০১৩, ২২:৩৬
মানিকগঞ্জ প্রেসক্লাবে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। গতকাল রবিবার দুপুর ১২টার দিকে ৫০ থেকে ৬০ জনের একটি সন্ত্রাসী দল এই হামলা চালায়। এ সময় দৈনিক সমকাল ও এসএ টিভির মানিকগঞ্জ জেলা প্রতিনিধি বিপ্লব চক্রবর্তীসহ পাঁচ সাংবাদিক আহত হন। এ ঘটনার প্রতিবাদে তাত্ক্ষণিকভাবে মানিকগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকরা প্রতিবাদ সভা করে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানান। প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট নুরতাজ আলম বাহার অভিযোগ করেন পূর্ব পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে।