পিরোজপুর জেলার ভাণ্ডারিয়ায় অপহরণ মামলায় আল আমীন নামের এক ব্যক্তিকে ১৪ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মিজানুর রহমান এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত আল আমীন উপজেলার নয়াখালী মাটিভাঙ্গা গ্রামের শহীদ হাওলাদারের ছেলে। আদালত তাকে আরো ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেন।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ১ মার্চ আল আমীন প্রতিবেশি এক গৃহবধূকে অপহরণ করে। এ ঘটনায় একই বছরের ৮ এপ্রিল ওই গৃহবধূর স্বামী বাদী হয়ে আল আমীনসহ ছয়জনকে আসামি করে ভাণ্ডারিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
