ঝিনাইদহ পুলিশ গত শনিবার রাতে ঝিনাইদহ শহরের একটি ক্লিনিক থেকে জামায়াতের কেন্দ্রীয় সুরা সদস্য পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক জিল্লুর রহমানকে আটক করেছে।
ঝিনাইদহের পুলিশ সুপার আলতাফ হোসেন জানান, গত শুক্রবার জামায়াতের কেন্দ্রীয় সুরা সদস্য পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক জিল্লুর রহমান শহরের আল আমীন ক্লিনিকে অসুস্থতার কারণে ভর্তি হন। পরদিন শনিবার রাতে তার সাথে গত ৩ মার্চ হরতাল চলাকালে হরিণাকুণ্ডুতে জামায়াত-শিবিরের হাতে নিহত পুলিশ কনস্টেবল ওমর ফারুকের হত্যা মামলার আসামিরা বৈঠক করে। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। অসুস্থতাজনিত কারণে বর্তমানে তাকে পুলিশি প্রহরায় ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জিল্লুর রহমানের বাড়ি হরিণাকুণ্ডু উপজেলার ভায়নগ্রামে।
