এ বছরের বৈশাখে অভিনেত্রী বিজরী বরকতউল্লাহ বিয়ে করলেন ইন্তেখাব দিনারকে। এটি বিজরীর দ্বিতীয় বিয়ে। দীর্ঘদিনের সহকর্মী , সহঅভিনেতা ইন্তেখাব দিনারের সাথে বিয়ের পর অন্তত মিডিয়ায় অভিনেত্রীকে নিয়ে নানান ধরনের গুঞ্জনের মুখে যেন কুলুপ আঁটলেন বিজরী বরকতউল্লাহ। দুই পরিবারের সম্মতিতে এই বিয়েকে স্বচ্ছন্দভাবেই মেনে নিয়েছে বিজরী কন্যা উর্বানা।
বিজরীর কথায়,‘ সুখে আর স্বচ্ছন্দে নির্ঝঞ্ঝাটই থাকতে চেয়েছি সব সময়। সবকিছু থেকেই আমি আমার পরিবারকেই আগে দেখেছি। তাই দুই পরিবারের সম্মতিতে এই বিয়েতে সকলের আশীর্বাদ পেয়েছি। তবে খুব শিগগিরই কোথাও হানিমুনে যাবেন এমনটাই শোনা যাচ্ছে।
