বি.সি.এস. ট্যাকসেশান সার্ভিসের অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সংগঠন “রিটায়ার্ড ট্যাক্স অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন” (রেটোয়া) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। সম্প্রতি অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত এক সভায় এ এসোসিয়েশনের প্রথম কার্যকরী পরিষদ ঘোষণা করা হয়। মো. হারুন-উর- রশীদকে সভাপতি, মো. দেলোয়ার হোসেন ও বদিউল ইসলাম সহ-সভাপতি, অসীম কুমার রায় মহাসচিব, মতিউর রহমান খান ও শাহজাহান যুগ্ম মহাসচিব, হুমায়ুন কবির ভুঁইয়া কোষাধ্যক্ষ, এ.এস. জহির মোহাম্মদ সাংগঠনিক সম্পাদক ও তরিকুল আলম চৌধুরীকে দপ্তর ও প্রচার সম্পাদক নির্বাচন করে অপরাপর বিভিন্ন পর্যায়ের সদস্য সম্বলিত ২১ সদস্যের একটি নির্বাহী কমিটি গঠন করা হয়।
-প্রেস বিজ্ঞপ্তি
