প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারের জন্য অনুদান হিসাবে একটি এ্যাম্বুলেন্স প্রদান করেছেন। একই সঙ্গে প্রধানমন্ত্রী এ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মেডিক্যাল সেন্টারকে একটি পূর্ণাঙ্গ মেডিক্যাল সেন্টার হিসাবে গড়ে তুলতে প্রয়োজীনয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিবদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন এ বিশ্ববিদ্যালয়কে আন্তরিকভাবে সহযোগিতা করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
