দিনাজপুর জেলা ব্যাটারী চালিত অটোবাইক চালক শ্রমিক ইউনিয়ন শহরে বিক্ষোভ মিছিল শেষে জেলা প্রশাসকের নিকট এক স্মারকলিপি পেশ করেছে।
গতকাল সোমবার সকালে প্রায় ৫ শতাধিক অটোবাইক চালক বিক্ষোভ মিছিল শেষে দিনাজপুর রেলষ্টেশন চত্বরে দিনাজপুর জেলা অটোবাইক শ্রমিক সংগ্রাম পরিষদের আহবায়ক কাজী আশরাফুজ্জামান বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, দিনাজপুর শহরে প্রায় ২ হাজারের অধিক অটো রিক্সা যথারীতি চলাচল করছে। তারপরেও আমাদের প্রতি সরকারের কোন দৃষ্টি নেই। যেমন-আমরা রাস্তার পাশে পার্কিং করতে পারি না। আমাদের গাড়ির ও চালকের লাইসেন্স নেই। এতে করে সরকার যেমন রাজস্ব আয় হারাচ্ছে তেমনি আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। এর আগে জেলা প্রশাসকের নিকট পেশকৃত স্মারকলিপিতে দিনাজপুর জেলা ব্যাটারী চালিত অটোবাইক চালক শ্রমিক ইউনিয়নের ৭ দফা দাবি মেনে নেয়ার আহ্বান জানানো হয়।
