কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রামকৃঞ্চপুর এলাকার ভারত সীমান্ত সংলগ্ন বাংলাদেশী ভূ-খন্ড থেকে আনন্দ (২২) নামে এক বাংলাদেশী কৃষক কে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তিনি দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চরপাড়া এলাকার বিশু মন্ডলের ছেলে। আনন্দকে ফেরত চেয়ে বিজিবি‘র পক্ষ থেকে বিএসএফকে পত্র দেয়ার প্রক্রিয়া চলছে। রামকৃঞ্চপুর ইউনিয়নের ১৫৭/৮ আর সীমান্ত পিলারের নিকটবর্তী চরপাড়া এলাকায় বাদাম ক্ষেতে পাহারা দেবার সময় সোমবার রাত ৮ টার দিকে আনন্দ কে ভারতের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার সরকারপাড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা ধরে নিয়ে যায়।
