নওগাঁ-৫ আসনের উপ-নির্বাচন

আব্দুল মালেক আওয়ামী লীগের প্রার্থী

আপডেট : ২২ এপ্রিল ২০১৩, ২৩:০৩
নওগাঁ-৫ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক। গতকাল সোমবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দলের সংসদীয় বোর্ডের মুলতবি সভায় সর্বসম্মতিভাবে তাকে মনোনয়ন দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ ও সংসদীয় বোর্ডের সভাপতি শেখ হাসিনা। নওগাঁ-৫ আসনের উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ওই জেলার ১৪ জন আওয়ামী লীগের মনোনয়ন আবেদন ফরম সংগ্রহ করে জমা দেন। গত ১৯ এপ্রিল অনুষ্ঠিত আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় তাদের সাক্ষাত্কার গ্রহণ করা হয়।