সাঁঝ সকালে গাঁ-টি আমার লাল সবুজে নায় গহীন গাঙে নৌকো মাঝি দুখের সারি গায় রোদ-দুপুরে আমরা ঘুরি শাল-পিয়ালের ছায় পাহাড় চূড়োয় রোদ ঢেকে যায় ডাকে যখন মায়। আমার গাঁয়ের মতো এমন গাঁ-টি মেলা ভার গাঁ যেন নয় বনহরিণী নেইকো জুড়ি তার।