রায়পুরার মির্জারচরে সংঘর্ষ, দুইদিনে আহত ৬৫

আপডেট : ২৩ এপ্রিল ২০১৩, ২০:৫০
নরসিংদীর রায়পুরার মির্জারচর গ্রামে গত দুই দিনের সংঘর্ষে ৬৫ জন আহত এবং তিনটি বাড়ি-ঘর ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। গত রবিবারের সংঘর্ষের জের ধরে গত সোমবারও মির্জারচরে সংঘর্ষে ৩৫ জন আহত হয়েছে। গ্রামের আনসার আলী ও তার প্রতিপক্ষ মাদুর বাড়ির লোকজনের মধ্যে গত রবিবারের সংঘর্ষে ৩০ জন আহত হয়। এদের মধ্যে রাবেয়া বেগমকে (৪০) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং ইব্রাহিম (২৮) নামে এক যুবককে নবীনগর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মির্জারচর গ্রামের মাদুর বাড়ি এবং তার প্রতিপক্ষ আনসার আলীর বাড়ির লোকদের মধ্যে একটি ক্রিকেট খেলার মাঠ কুপিয়ে বিনষ্ট করার ঘটনাকে কেন্দ করে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের খবর পেয়ে বাঁশগাড়ী ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে এখনও পর্যন্ত থানায় কোন মামলা দায়ের করা হয়নি।