চাঁপাইনবাবগঞ্জে নাগরিক উন্নয়ন কমিটির বিক্ষোভ

আপডেট : ২৩ এপ্রিল ২০১৩, ২০:৫৪
নবাবগঞ্জ পৌর এলাকায় দ্রুত পানি সরবরাহ নিশ্চিতকরণসহ ৫ দফা দাবিতে গতকাল সোমবার চাঁপাইনবাবগঞ্জ নাগরিক উন্নয়ন কমিটির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করা হয়। বিক্ষোভ মিছিলটি সাটু হল থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নবাবগঞ্জ পৌরসভা চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন এ্যাডভোকেট একরামুল হক, নাগরিক কমিটির আহ্বায়ক সৈয়দ হোসেন আহম্মেদ বাদশা, সদস্য সচিব তৌহিদুর রহমান, মুনিরুজ্জামান মুনির প্রমুখ। পরে নেতৃবৃন্দ পৌরসভা কর্তৃপক্ষের নিকট স্মারকলিপি প্রদান করেন।