দুই মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষার তারিখ পরিবর্তন

আপডেট : ২৩ এপ্রিল ২০১৩, ২১:১০
পরিবেশ ও বন মন্ত্রণালয়ের কম্পিউটার অপারেটর, সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর, অফিস সহকারী-কাম-কম্পিউটার অপারেটর এবং এমএলএসএস-এর শূন্য পদসমূহ পূরণের লক্ষ্যে অনুষ্ঠিতব্য লিখিত পরীক্ষা অনিবার্যকারণে আগামী ২৬ এপ্রিলের পরিবর্তে আগামী ৩১ মে শুক্রবার একই সময় একই স্থানে অনুষ্ঠিত হবে। এছাড়া ভূমি মন্ত্রণালয়ের অধীন সার্ভেয়ার ও কম্পিউটার অপারেটর পদের স্থগিত লিখিত পরীক্ষা আগামী ২৬ এপ্রিল শুক্রবার বেলা ১১টা থেকে ১২-৩০টা পর্যন্ত ঢাকার মতিঝিলে টিএন্ডটি হাইস্কুলে অনুষ্ঠিত হবে। —তথ্য বিবরণী