সাগর-রুনি হত্যার বিচার দাবিতে রিপোর্টার্স ইউনিটির সমাবেশ সোমবার

আপডেট : ২৩ এপ্রিল ২০১৩, ২১:১১
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) দুই সদস্য সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার এবং বিচারের দাবিতে আগামী ২৯ এপ্রিল সোমবার সকাল ১১টায় ডিআরইউ নিজস্ব ক্যাম্পাসে প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে। সমাবেশ শেষে ডিআরইউ’র উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হবে। ডিআরইউ সভাপতি শাহেদ চৌধুরী এবং সাধারণ সম্পাদক ইলিয়াস খানসহ কার্যনির্বাহী কমিটির সকল কর্মকর্তা এবং সদস্যরা এক বিবৃতির মাধ্যমে সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচার দাবিতে আগামী ২৯ এপ্রিলের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে অংশগ্রহণের জন্য সংগঠনের সকল সদস্যের প্রতি আহ্বান জানিয়েছেন।