পাঁচ বছরের এক শিশুকে অপহরণের পর ৪০ ঘণ্টা আটকে রেখে ধর্ষণ ও নির্যাতনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সোমবার দ্বিতীয় আরেক ব্যক্তিকে গ্রেফতার করেছে ভারতীয় পুলিশ। এছাড়া যৌন সহিংসতার ব্যাপকতায় সৃষ্ট গণঅসন্তোষের জেরে বিরোধীদলীয় সদস্যদের হট্টগোলে ভারতীয় পার্লামেন্টের কার্যক্রম বিঘ্নিত হয়েছে।