হাজী আব্দুল ওয়াদুদ
বাড্ডানগর লেনস্থ বায়তুল নূর জামে মসজিদের সাবেক সভাপতি হাজী আব্দুল ওয়াদুদ (৯৪) গত বৃহস্পতিবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজিউন)। তিনি স্ত্রী, ছয় পুত্র ও দুই কন্যা রেখে গেছেন। গত শুক্রবার কেরানীগঞ্জের চুনকুটিয়া পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
মোঃ হুমায়ুন কবির
হোমনা উপজেলার চান্দেরচর ইউপির ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি ব্যবসায়ী মো. হুমায়ুন কবির (৬০) মঙ্গলবার হূদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে....রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। জানাজা নামাজ শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে।
নাছিরউদ্দিন
নারায়ণগঞ্জ সদর উপজেলার এনায়েতনগর ইউনিয়নের চেয়ারম্যান নাছিরউদ্দিন হূদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্নালিল্লাহে .... রাজিউন)। মৃত্যুকালে তিনি এক মেয়ে ও তিন ছেলে রেখে গেছেন। বাদ মাগরিব তার নামাজের জানাজা শেষে মাসদাইর কবরস্থানে দাকে দাফন করা হবে।
