রাষ্ট্রপতিকে জেপির অভিনন্দন

আপডেট : ২৩ এপ্রিল ২০১৩, ২২:৩৫
জাতীয় পার্টি-জেপি’র চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এবং মহাসচিব ও সাবেক মন্ত্রী শেখ শহীদুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশের ২০তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আব্দুল হামিদ এডভোকেটকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে জেপি নেতৃদ্বয় বলেন, আব্দুল হামিদ এডভোকেট রাষ্ট্রপতি হিসেবে তার বিপুল রাজনৈতিক অভিজ্ঞতা ও প্রজ্ঞার দ্বারা দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার ক্ষেত্রে স্বীয় অবদান রাখতে পারবেন বলে আমরা বিশ্বাস করি। নেতৃবৃন্দ বলেন, রাজনীতির ক্ষেত্রে বাংলাদেশ এক ক্রান্তিকাল অতিক্রম করছে। এই ক্রান্তিলগ্নে তার রাষ্ট্রপতি পদে নির্বাচন তখনই তাত্পর্যপূর্ণ হবে যদি তিনি এই সংকট নিরসনে ইতিবাচক অবদান রাখতে সক্ষম হবেন। আমরা রাষ্ট্রপতি আব্দুল হামিদের সাফল্য ও দীর্ঘায়ু কামনা করি।