খুলনায় পাটকল শ্রমিকদের রেল-সড়ক অবরোধ

আপডেট : ০৮ মে ২০১৯, ০০:২৭

বকেয়া মজুরি পরিশোধসহ ৯ দফা দাবিতে রাজপথ-রেলপথ অবরোধ কর্মসূচি পালন করেছে খুলনার রাষ্ট্রায়ত্ত্ব পাটকল শ্রমিকরা। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী গতকাল মঙ্গলবার বিকাল ৪টা থেকে নগরীর খালিশপুর নতুন রাস্তা মোড়ে তিন ঘণ্টা রাজপথ-রেলপথ অবরোধ করে বিক্ষুব্ধ শ্রমিকরা। এর আগে স্ব-স্ব মিল গেট থেকে থালা-বাসন হাতে নিয়ে বিক্ষোভ মিছিল বের করে শ্রমিকরা।