সম্প্রতি বিশ্বের সবচেয়ে বড় ইঁদুর ধরার কল বানিয়ে গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছে জার্মানির ডিটমার ওয়েইডস নামের একটি প্রতিষ্ঠান। জার্মানির নিয়র্থ শহরে এই প্রতিষ্ঠানটি তাদের তৈরি করার যে ইঁদুর ধরার কল বা মাউস ট্র্যাপটি প্রদর্শন করে সেটি দৈর্ঘ্যে ছিল ৬.০২ মিটার (১৯ ফুট ৯ ইঞ্চি), প্রস্থে ৩ মিটার (৯ ফুট ১০ ইঞ্চি) এবং উচ্চতায় ২৮.৫ সেন্টিমিটার (১১.২২ ইঞ্চি)। অন্যদিকে বিশ্বের বৃহত্তম এই মাউস ট্র্যাপটির ওজন ছিল ৮৬৭ কেজি (১৯১১.৪১ পাউন্ড) এবং মাউস ট্র্যাপটির উপরিভাগের আয়তন ছিল ১৮ বর্গমিটার বা ১৯৩.৭৫ বর্গফুট।
