নিটওয়্যার ম্যানুফেকচার অ্যান্ড টেকনোলজিতে ক্যারিয়ার

আপডেট : ২৪ এপ্রিল ২০১৩, ২০:১০
পোশাক শিল্পে সম্ভাবনা থাকায় এখন পোশাক শিল্পসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে প্রফেশনাল প্রশিক্ষণের সুযোগ তৈরি হয়েছে। এই ধরনের একটি প্রশিক্ষণের নাম নিটওয়্যার ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলোজি। আমাদের দেশের পোশাকের মান ভালো হওয়ায় আমাদের দেশের পোশাকের চাহিদা ভালো। সে কারণে আমাদের দেশে বেড়ে চলেছে গার্মেন্টস, বায়িং হাউজ, ফ্যাশন হাউজসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সংখ্যা। তাতে করে গার্মেন্টস, বায়িং ও মার্চেন্ডাইজিং বিষয়ে প্রশিক্ষিত জনবলের চাহিদাও বাড়ছে। শুধু দেশেই নয়, বর্তমান বিশ্ববাজারে পোশাক শিল্পের বিপুল চাহিদার কারণে অন্যসব পেশার চেয়ে এ পেশায় চাকরি পাওয়া কিছুটা হলেও সহজ। একেকটি পোশাক শিল্প এবং বায়িং হাউজে প্রচুর পরিমাণে দক্ষ লোক নিয়োগ করা হয়। বিশ্বের বিভিন্ন দেশে এ ধরনের পেশাদারদের উচ্চ বেতনে কাজ করার সুবিধা রয়েছে। এই প্রেক্ষাপটেই এই বিষয়গুলোতে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ প্রদান করতে আমাদের দেশেই গড়ে উঠেছে বেশকিছু শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান। কী শিখবেন, কেন শিখবেন? :আজকাল পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেখলেই বুঝা যায়, অভিজ্ঞ জনবলের চাহিদাই সবচেয়ে বেশি। তবে যাদের বাস্তব কাজের বিভিন্ন প্রশিক্ষণ রয়েছে, তাদেরও গুরুত্ব দেওয়া হয়ে থাকে বিভিন্ন চাকরিতে। পেশাকশিল্পের পেশাগুলোয় প্রশিক্ষণ ছাড়া কাজ পাওয়াটা মুশকিল। কাজেই পোশাক শিল্পে কাজ পাওয়ার জন্য প্রশিক্ষণের বিকল্প নেই। গার্মেন্টস, বায়িং হাউজ, মার্চেন্ডাইজিং পেশার সাথে সংশ্লিষ্ট সবকিছুই শেখানো হয়ে থাকে নিটওয়্যার ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি কোর্সে। কোর্সের উল্লেখযোগ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে এক্সপোর্ট, ইমপোর্ট, বায়িং পলিসি, ইন্ডেটিং, ব্যাংক, কাস্টমস, ডিইডিও, ইপিবি, বিজিএমআই, শিপিং, এলসি, ডক্যুমেন্টেশন, করেস্পন্ডেন্স, জিএসপি, কোটা, টোটাল গার্মেন্টস প্রোডাকশন (ওভেন, নিট, সুয়েটার), কোয়ালিটি কন্ট্রোলিং ফ্রেবিকস, অ্যাকসেসরিজ, টেক্সাইল, ল্যাব টেস্ট, কস্টিং, প্রোডাক্যশন প্ল্যানিং, মার্কেটিং, ইমেইল, ইন্টারনেট প্রভৃতি। ০১৭৩১২২০০৯৯, ০১৯৭১০০৯৯৯৯ নম্বরে ফোন করে এসব কোর্স সম্পর্কে আরও তথ্য জেনে নিতে পারবেন। চাকরির ক্ষেত্র :বাংলাদেশে প্রায় ১০ হাজার গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে। বৃহত্ এই শিল্পে প্রায় ৫০ লাখ জনবল কর্মরত রয়েছে। এ ছাড়া রয়েছে বায়িং হাউস, সুয়েটার ফ্যাক্টরি, টেক্সটাইল ইন্ডাস্ট্রি এবং কোয়ালিটি কন্ট্রোল প্রতিষ্ঠান ও ফ্যাশন ডিজাইন হাউস। গার্মেন্টস, বায়িং এবং মার্চেন্ডাইজিং প্রশিক্ষণপ্রাপ্তদের উপর্যুক্ত প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন পদে চাকরির সুযোগ রয়েছে। জেনারেল ম্যানেজার, মার্চেন্ডাইজার, প্রোডাকশন ম্যনেজার, ফ্লোর ইনচার্জ, কোয়ালিটি কন্ট্রোলার, কোয়ালিটি কো-অর্ডিনেটর, কোয়ালিটি ইন্সপেক্টর, টেকনিক্যাল ডিরেক্টর, কমার্শিয়াল ম্যানেজার, অ্যাসিসটেন্ট প্রোডকশন ম্যানেজার, কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজার, সুপারভাইজার, প্রোডাকশন কো-অর্ডিনেটর প্রভৃতি পদে রয়েছে চাকরির সুযোগ। প্রশাসনিক পর্যায়ে ১০ হাজার থেকে শুরু করে ৫০ হাজার টাকা পর্যন্ত বেতন পাওয়া যায় এসব চাকরিতে। তবে পুরোটাই নির্ভর করে কাজের দক্ষতার উপর। পারফরম্যান্সের উপর ভিত্তি করে দ্রুত বেতনবৃদ্ধি এবং পদোন্নতি পাওয়া যায় এসব কাজে। আবার বেতনের পাশাপাশি ওভারটাইমের সুবিধাও রয়েছে। পোশাকও পাওয়া যায় এসব চাকরিতে। কোথায় নেবেন প্রশিক্ষণ? :আমাদের দেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পোশাকশিল্পে ক্যারিয়ার গড়তে ন্যাশনাল ইনস্টিটিউট অব ফ্যাশন টেকনোলজি (এনআইএফটি) নিটওয়্যার ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি বিষয়ে অনার্স, এমবিএসহ বিভিন্ন মেয়াদী সাটির্িফকেট ও ডিপ্লোমা কোর্স চালু করেছে। এসব কোর্সে দরিদ্র, মেধাবী, মুক্তিযোদ্ধা কোটা, খেলোয়াড়, প্রতিবন্ধী প্রভৃতি কোটায় রয়েছে স্কলারশিপ পাওয়ার সুযোগ। যোগাযোগ :১৪৬, ওয়্যারলেস গেট, মহাখালী, ঢাকা।