ময়মনসিংহের ত্রিশাল উপজেলার আমীরবাড়ী ইউনিয়নের চরখীবাড়ী শেখ আব্দুল হাই একাডেমি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাবিলুল ইসলামের বিরুদ্ধে ৫ম শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনার পর অভিযুক্ত শিক্ষক পলাতক। প্রতিবাদে ২০ এপ্রিল থেকে ক্লাশ বর্জন করে চলেছে শিক্ষার্থীরা। এই ঘটনায় ছাত্রীর ভাই বাদী হয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগে থানায় মামলা করেছেন।
উপজেলা শিক্ষা অফিসার মাহবুবুর রহমান জানান,ঘটনাটি শুনেছি এবং অভিযোগ পেয়েছি। অভিযুক্ত প্রধান শিক্ষককে সাময়িকভাবে অব্যাহতি দেয়া হয়েছে।
অভিযুক্ত শিক্ষক কাবিবুল ইসলাম জানান, এই ঘটনাটি আমার বিরুদ্ধে একটি ষড়যন্ত্র। চক্রান্তকারীরা আমার বিরুদ্ধে কুত্সা রটিয়ে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ তালুকদার জানান, অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
