“রক্তচাপ নিয়ন্ত্রণে যার” নিরাপদ জীবন তার” প্রতিপাদ্য নিয়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে উদযাপিত হয়েছে বিশ্ব স্বাস্থ্য দিবস ২০১৩। এ উপলক্ষে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয়ে এক বর্ণাঢ্য র্যালি ও “উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ” শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়।
“উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ” শীর্ষক সেমিনারে বক্তারা বলেন, বাংলাদেশে প্রাপ্তবয়স্ক এক তৃতীয়াংশ মানুষ উচ্চ রক্তচাপে ভোগে। উচ্চরক্তচাপ একটি নীরব ঘাতক ব্যাধি। এর ফলে স্ট্রোক, হূদরোগ, কিডনী ও চক্ষুরোগের মত মারাত্মক অসংক্রামক রোগ হয়ে থাকে। সেমিনারে বক্তারা আরও বলেন, উচ্চ রক্তচাপ প্রতিরোধ্য ও নিরাময়যোগ্য। তারা আরো বলেন, কায়িক পরিশ্রমের অভাব, স্থূলতা, তামাকের ব্যবহার, অধিক লবণ, তেল ও চর্বি জাতীয় খাদ্য গ্রহণ এবং কম পরিমাণে শাক-সবজি ও ফলমূল গ্রহণ উচ্চ রক্তচাপজনিত স্বাস্থ্য সমস্যার ঝুঁকি বৃদ্ধি করে এবং পরিমিত ও সুষম খাবার গ্রহণের মাধ্যমে এর নিয়ন্ত্রণ করা সম্ভব। র্যালিতে নেতৃত্ব দেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য।
—প্রেস বিজ্ঞপ্তি
