হেফাজতে ইসলামের ১৩ দফা দাবি প্রতিহতে বগুড়ায় নতুন নারী সংগঠন

আপডেট : ২৪ এপ্রিল ২০১৩, ২১:৩৭
হেফাজতে ইসলাম ঘোষিত ১৩ দফা দাবি প্রতিহত করতে বগুড়ায় গঠিত হয়েছে সম্মিলিত নারী সমাজ নামে এক সংগঠন। নারী সমাজকে ‘গৃহবন্দি’ করার অপচেষ্টাসহ দেশকে ‘মধ্যযুগে’ ফিরিয়ে নেওয়ার প্রতিবাদে নব গঠিত এই সংগঠন বগুড়ায় নারী সমাবেশ আহ্বান করেছে। আগামী ২৯ এপ্রিল বিকেলে বগুড়া শহরের সাতমাথা চত্বরে এই সমাবেশ আহ্বান করা হয়। সোমবার সন্ধ্যায় উদীচী বগুড়া জেলা সংসদে বিভিন্ন শ্রেণী-পেশার নারীদের নিয়ে এক সভায় ‘সম্মিলিত নারী সমাজ’ নামের নতুন এই সংগঠন আত্মপ্রকাশ করে। বগুড়ার বিশিষ্ট চিকিত্সক আলহাজ্ব ডা. সামছুন নাহার ইসলাম শেফালীকে আহ্বায়ক এবং সাবেক সাংসদ কামরুন নাহার পুতুল ও নারী নেত্রী আলহাজ্ব জেবুন নাহারকে যুগ্ম আহ্বায়ক করে নতুন সংগঠনের কমিটি গঠন করা হয়।