সিরাজগঞ্জে মহল্লাবাসীর সংঘর্ষে আহত ৫০ গুলি, টিয়ারশেল

আপডেট : ২৪ এপ্রিল ২০১৩, ২২:৪৪
সিরাজগঞ্জ পৌর এলাকার দিয়ারধানগড়া-মিলন মোড়-ভাঙ্গাবাড়ী-সয়াধানগড়া সয়াগোবিন্দ মহল্লাবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষে ১২টি বাড়ি ও ১টি দোকানে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করা হয়েছে। সংঘর্ষে আহত হয়েছে অন্তত অর্ধশতাধিক। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৪০ রাউন্ড রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে। আহতদের মধ্যে যুবলীগ নেতা ফাহিম (৩০), বাবু (২০), রকি (২২), টারজান (২৫), নাদিম (২৪), সাগর (১৭), নাইমকে (১৮) সিরাজগঞ্জ সদর হাসপাতালসহ শহরের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।