গৌরীপুর ও ঈশ্বরগঞ্জ যুবদলের কমিটি বাতিল

আপডেট : ২৫ এপ্রিল ২০১৩, ২১:১৭
সদ্য অনুমোদিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ময়মনসিংহের গৌরীপুর উপজেলা ও পৌরসভা এবং ঈশ্বরগঞ্জ উপজেলা ও পৌরসভা এই ৪টি ইউনিটের কমিটি বাতিল করেছে কেন্দ ীয় কমিটি । কেন্দ ীয় যুবদলের দপ্তর সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক) কাজী রফিক স্বাক্ষরিত এক পত্রে জানা যায়, উক্ত ৪টি ইউনিটের কমিটি যথাযথভাবে গঠিত না হওয়ার অভিযোগে কেন্দাপতি আব্দুস সালাম আজাদ ও সাধারণ সম্পাদক সাইফুল আলম নীরবের নির্দেশে তা বাতিল করা হয়। পরবর্তী সিদ্ধান্ত না দেয়া পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় পূর্বের কমিটিই সাংগঠনিক ও রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করবে। সেই সাথে কেন্দ ীয় যুবদলের নির্দেশ অমান্য করায় ময়মনসিংহ জেলা উত্তর যুবদলের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না মর্মে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।