গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় ইউপি চেয়ারম্যান নিহত

আপডেট : ২৫ এপ্রিল ২০১৩, ২১:৩৮
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় এক ইউপি চেয়ারম্যানের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে চৌডালা-আড়গাড়াহাট সড়কের ছাইতনতলা (বেলালবাজার) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বজলুর রশিদ জানান, উপজেলার চৌডালা ইউপি চেয়ারম্যান খাইরুল আলম নাটু (৪০) বৃহস্পতিবার সকালে তার ইউনিয়নের একটি রাস্তার কাজ দেখতে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর তাকে বহনকারী মোটরসাইকেলে ধাক্কা দিলে তিনি ছিটকে রাস্তায় পড়ে যান। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল নেয়ার পথে তিনি মারা যান। ট্রাক্টরচালক পালিয়েছে। ইউপি চেয়ারম্যানের মৃত্যুর খবর পেয়ে তার বাসায় যান স্থানীয় সংসদ সদস্য জিয়াউর রহমান। ইউপি চেয়ারম্যান খাইরুল আলম মৃত্যুকালে স্ত্রী, ১ পুত্র ও ২ কন্যা রেখে গেছেন।