মুকসুদপুরে যুবকের লাশ উদ্ধার

আপডেট : ২৫ এপ্রিল ২০১৩, ২১:৪০
গোপালগঞ্জের মুকসুদপুরের একটি ভিটা থেকে ইব্বাত হোসেন খান (২৪) নামে এক যুবকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে মুকসুদপুর উপজেলার চৌগাছা গ্রামের একটি ভিটা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ইব্বাত হোসেন চৌগাছা গ্রামের মৃত লিয়াকত আলী খানের ছেলে। নিহত যুবকের বোন বন্যা খানম জানান, বুধবার রাত ১২টার দিকে ইব্বতকে অজ্ঞাত যুবকরা বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। রাতে সে আর ফিরে আসেনি। পরদিন বেলা ১১টার দিকে ওই ভিটায় লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা।