পার্বতীপুরে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

আপডেট : ২৫ এপ্রিল ২০১৩, ২১:৪০
গত বুধবার রাতে অত্র থানার ৩ নং রামপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও বিএনপি নেতা মো. শাহাদত হোসেন শাদোকে বিভিন্ন অভিযোগে পার্বতীপুর থানা পুলিশ তার নতুন বাজারস্থ বাসা থেকে গ্রেফতার করেছে। থানা সূত্রে জানা যায়, চেয়ারম্যান মো. শাহাদত হোসেন শাদোর নামে হত্যাকাণ্ড, জমি দখল অভিযোগে ওয়ারেন্ট থাকায় তাকে পুলিশ গ্রেফতার করে দিনাজপুর জেলহাজতে প্রেরণ করেছে।