সাভার ট্র্যাজেডি

যুবলীগের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

আপডেট : ২৫ এপ্রিল ২০১৩, ২১:৫৮
সাভার ট্র্যাজেডির জন্য যুবলীগ স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ে শুরু করেছে। যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী রক্তদানের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন। সাধারণ সম্পাদক হারুনুর রশীদসহ যুবলীগের সকলস্তরের নেতা-কর্মী স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এডভোকেট শেখ শামসুল আবেদীন, মো. ফারুক হোসেন, নুরুন্নবী চৌধুরী শাওন এমপি, আনোয়ারুল ইসলাম, যুগ্ম-সম্পাদক মহিউদ্দিন আহমেদ মহি, নাসরিন জাহান চৌধুরী শেফালী, সাংগঠনিক সম্পাদক বদিউল আলম বদি, ফজলুল হক আতিক, মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট, সাধারণ সম্পাদক ওয়াহিদুল আলম আরিফ, মহানগর উত্তর যুবলীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেনসহ কেন্দ্রীয় ও মহানগর যুবলীগের নেতৃবৃন্দ। রক্তদান কর্মসূচিতে সহযোগিতা করে সন্ধানী, বাধন, বাংলাদেশ ব্ল্যাড ব্যাংক। —প্রেস বিজ্ঞপ্তি