শুক্রবার
মুক্তিযুদ্ধ জাদুঘর ঃ বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) আমিন আহমেদ চৌধুরী বীরবিক্রম এর স্মরণানুষ্ঠান, বিকাল ৪টায়, মুক্তিযুদ্ধ জাদুঘরে।
গণসমাবেশ ঃ আন্তর্জাতিক পানি সহযোগিতা বর্ষ-২০১৩ উপলক্ষে বস্তিবাসীর পানি, স্যানিটেশন এবং বসতি অধিকার বিষয়ক গণসমাবেশ, বিকাল ৩টায়, রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ।
মাধ্যম ঃ গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ক পত্রিকা মাধ্যম’র বৈশাখ সংখ্যার প্রতিপাদ্য ‘সাম্প্রদায়িক সহিংসতা, গণমাধ্যমের পর্যবেক্ষণ’ বিষয়ের উপর মুক্ত আলোচনা, সকাল সাড়ে ৯টায়, জার্নালিজম ট্রেনিং এন্ড রিসার্চ ইনিশিয়েটিভ-যাত্রী।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ ঃ সাম্প্রদায়িক হামলাকারীদের প্রতি ঘৃণা প্রকাশের লক্ষ্যে সকল উপাসনালয়ে কালো পতাকা উত্তোলনের আহবান।
গ্রীন ভয়েস ঃ হাইকোর্টের রায় উপেক্ষা করে ধানমন্ডি মাঠে কাঠামো নির্মাণ বন্ধ এবং সর্বসাধারণের জন্য মাঠ উন্মুক্ত করার দাবিতে অবস্থান কর্মসূচি, সকাল ১০টায়, ধানমন্ডি খেলার মাঠের সামনে।
শিল্পকলা একাডেমী :স্বপন সাহার একক আলোকচিত্র প্রদর্শনী। বিকাল সাড়ে ৪টায়।
