কচুয়ায় শিশুর স্থানান্তর বিষয়ে সভা

আপডেট : ২৬ এপ্রিল ২০১৩, ১৬:৪৪
বেসরকারি সংস্থা (এনজিও) উদ্দীপন-এর কচুয়া উপজেলা সদর শাখা গত শুক্রবার মিডিয়া প্রতিনিধিদের নিয়ে শিশুর অনিরাপদ স্থানান্তর বিষয়ক এক ওরিয়েন্টেশন সভার আয়োজন করে। কচুয়া প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে ওরিয়েন্টেশন সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ কবির হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কুমিল্লা ও চাঁদপুর অঞ্চলের ইন্স্যুরেন্স অফিসার (মাইম) সরদার এম এ সালাম ও কচুয়া সদর শাখা ব্যবস্থাপক মোঃ জহিরুল ইসলাম। সভায় উদ্দীপনের পক্ষে মূল বক্তব্য তুলে ধরেন-উদ্দীপন, আরইসিএমপি-লিংক এর এলাকা সমন্বয়কারী সুমন কুমার কুরী। সভায় শিশুদের অনিরাপদ স্থানান্তরে নিরাপত্তা নিশ্চিতকরণে নিবন্ধিত করার বিকল্প নেই বলে বক্তাদের বক্তব্যে প্রাধান্য পায়।