কুড়িগ্রামের রাজারহাটে গত বৃহস্পতিবার সকাল ১১টায় সোনালী ব্যাংক চত্বরে কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্যসেবা গ্রহণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জনগণকে ক্লিনিকে এসে প্রাথমিক স্বাস্থ্যসেবা ও বিনামূল্যে ওষুধ গ্রহণে আরডিআরএস বাংলাদেশ এর স্ট্রেন্দেনিং রুরাল হেলথ্ সার্ভিস এ্যাট গ্রাসরুট লেভেল অব বাংলাদেশ মানববন্ধনের আয়োজন করে। বক্তব্য রাখেন, রাজারহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবুনুর মোঃ আক্তারুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার এস এম মাজহারুল ইসলাম, স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ এটিএম আনোয়ারুল হক প্রামাণিক, রাজারহাট ইউপি চেয়ারম্যান এনামুল হক, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আশুতোষ রায়, প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ প্রমুখ । বক্তরা বলেন, কমিউনিটি ক্লিনিকে এখন সব ধরনের প্রাথমিক চিকিত্সা এবং বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হচ্ছে। এসব সুবিধা গ্রহণের জন্য সকল জনগণকে আহবান জানান। অনুষ্ঠানটি সঞ্চালন করেন টিএলসি জাকিরুল ইসলাম মিলন।
