আজকের রাশিফল

আপডেট : ২৬ এপ্রিল ২০১৩, ১৬:৪৬
২৭ এপ্রিল, ২০১৩ খ্রিস্টাব্দ, শনিবার আজ ১৪ বৈশাখ, ১৪২০ বঙ্গাব্দ এবং ১৫ জমাদিউস সানি, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ বৃষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-৪০ মিনিটে এবং সূর্যাস্ত ৬-২৮ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ৯। আপনার ওপর প্রভাবকারী গ্রহ শুক্র ও মঙ্গল। আপনার শুভসংখ্যা: ৬ ও ৯। শুভবার: শুক্র ও মঙ্গলবার। শুভরত্ন:হীরক ও প্রবাল। প্রকৃতিগতভাবে আপনি:কর্মঠ, স্বাধীনচেতা ও দৃঢ় ইচ্ছাশক্তির অধিকারী। আপনি দিলখোলা ও স্পষ্টবাদী। কৌশল ও ডিপ্লোম্যাসির অভাব আছে। আপনি মেধাবী, সংগঠন করার, নেতৃত্ব দেয়ার গুণ আছে। আপনি উচ্চাভিলাষী, লক্ষ্য অর্জনে অনড়, অটল। জীবন সংগ্রামে আপনাকে অনেক ঘাত-প্রতিঘাত, শত্রুতা ও বাধার সম্মুখীন হতে হবে। আপনাকে ধৈর্যশীল, ধীর স্থির সতর্ক হতে হবে। জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: মোর্স ফোর্ড আবিষ্কর্তা মোর্স, দার্শনিক হার্বাট স্পেন্সার, প্রকৌশলীএম শহীদুল্লাহ, আনুক আইমি, রোজী আফসারী। দ্বাদশ রাশির পূর্বাভাস মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)\ ব্যবসায়িক দিক ভালো যাবে। কাজের চাপ বৃদ্ধি পাবে। ব্যয় বৃদ্ধি পাওয়ার আশংকা আছে। আর্থিক কারণে মন দুশ্চিন্তাগ্রস্ত হতে পারে। জনসম্পৃক্ত কাজে দায়িত্ব বৃদ্ধি পাবে। যাত্রা ও যোগাযোগ শুভ। বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)\ কর্মপরিবেশ অনুকূল থাকবে। সুনাম ও মর্যাদা বৃদ্ধির সম্ভাবনা আছে। নতুন কোনো কাজের সুযোগ পেতে পারেন। আমদানি-রপ্তানি ব্যবসায় ঝামেলা দেখা দিতে পারে। ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবিলা করুন। রোমান্স ও বিনোদন শুভ। মিথুন রাশি (২১ মে-২০ জুন)\ সাংবাদিকদের জন্য দিনটি শুভ-সম্ভাবনাময়। পেশাগত কাজের জন্য প্রশংসিত হতে পারেন। আর্থিক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায়ের চেষ্টা ফলপ্রসূ হতে পারে। কোনো অবস্থাতে মনোবল হারাবেন না। প্রবাস আনন্দদায়ক হতে পারে। কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)\ আর্থিক দিক ভালো যেতে পারে। পরিকল্পনা মোতাবেক কাজ এগিয়ে নেয়ার চেষ্টা করুন। সরকারি কাজে সাফল্য পেতে পারেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধির যোগ আছে। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। স্বামী বা স্ত্রীর সহযোগিতা পাবেন। সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)\ ব্যবসায়ীদের জন্য দিনটি খুব একটা শুভ নয়। কোনো ধরনের সমস্যার উদ্ভব হতে পারে। নতুন বিনিয়োগে সতর্কতা অবলম্বন করুন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। আর্থিক দিক কিছুটা ব্যয়বহুল হবে। কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)\ বেসরকারি চাকরিজীবীদের জন্য দিনটি শুভ নয়। কর্মস্থলে কোনো ধরনের অনিশ্চয়তার সম্মুখীন হতে পারেন। উদ্বেগ ও দুশ্চিন্তা বৃদ্ধি পেতে পারে। পরিবারের সদস্যদের সহযোগিতা পাবেন। দাম্পত্য পরিবেশ অনুকূল থাকবে। যোগাযোগ শুভ। তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)\ ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। অনভিপ্রেত কোনো অসুবিধার সম্মুখীন হতে পারেন। নতুন বিনিয়োগ চিন্তা-ভাবনা করে করুন। পারিবারিক পরিবেশ অনুকূল নাও থাকতে পারে। মাথা ঠাণ্ডা রেখে কাজ করুন। যোগাযোগ শুভ। বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)\ ক্রীড়াবিদদের জন্য দিনটি শুভ-সম্ভাবনাময়। প্রশিক্ষণের জন্য বিদেশযাত্রার সুযোগ সৃষ্টি হতে পারে। আর্থিক দিক খুব একটা ভালো যাবে না। আর্থিক কারণে মন হতাশাগ্রস্ত হতে পারে। সাংবাদিকদের জন্য দিনটি শুভ। পেশাগত ক্ষেত্রে গুরুত্ব বৃদ্ধির সম্ভাবনা আছে। ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)\ কবি-সাহিত্যিকদের জন্য দিনটি শুভ। সৃজনশীল কাজে সুনাম ও সাফল্য পেতে পারেন। কোনো লেখার জন্য পুরস্কৃত হবার সম্ভাবনা আছে। কর্মপরিবেশ অনুকূল থাকবে। কাজের যোগ্যতার পরিচয় দেয়া সম্ভব হবে। যাত্রা ও যোগাযোগ শুভ। মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)\ ঠিকাদারী ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ। নতুন কোনো কাজের সুযোগ সৃষ্টি হতে পারে। কারো সাথে বিবাদে জড়াতে পারেন। ফলে কাজকর্মের ক্ষতি হতে পারে। সমস্যা সমাধানের কোনো বন্ধুর সহযোগিতা পাবেন। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)\ সরকারি কর্মকর্তাদের জন্য দিনটি মিশ্র-সম্ভাবনাময়। বদলি অথবা পদোন্নতির সম্ভাবনা আছে। পারিবারিক পরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। প্রচলিত কোনো অনুষ্ঠানে বাধার সৃষ্টি হতে পারে। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। বেকারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে। মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)\ মিতব্যায়ী হওয়ার চেষ্টা করুন। অন্যথায় সঞ্চয় প্রচেষ্টা সফল নাও হতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে। ব্যবসায় প্রসারে প্রভাবশালীদের সহযোগিতা পেতে পারেন। আনন্দদায়ক কোন সংবাদ পেতে পারেন। রোমাঞ্চ ও বিনোদন শুভ।