এ দেশের শিক্ষার্থীদের একটি বড় অংশ দেশের বাইরে গিয়ে পড়ালেখা করার কথা চিন্তা করে। যাদের কিছু অংশ আছে পড়ালেখার জন্যে বিদেশে যায় ঠিকই তবে বিশাল অঙ্কের অর্থ ব্যয় হয়। আর বিদেশে তাদের অনেকে যেমন মানবেতর জীবন যাপন করে, তেমনি অন্যদিকে নিজের পছন্দের বিষয় নিয়ে যেতে পারে না। ফলে অনিশ্চয়তা দেখা দেয় তাদের জীবনে। কিন্তু অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ের মতো বিষয় নিয়ে ভর্তি হয়ে উন্নত বিশ্বে ক্রেডিট ট্রান্সফার করে উজ্জ্বল ভবিষ্যত্ গড়ার সুযোগ পেতে পারে তারা। আর বিদেশে গিয়ে শিক্ষা বা চাকরি করার সুযোগ পেতে পারে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি, এইচএসসি বা ‘এ’ লেভেল, ‘ও’ লেভেল সম্পন্ন করার পরই। উড়োজাহাজের ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনাই হলো অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং। এয়ারক্রাফটের নতুন ডিজাইন উন্নয়ন, রক্ষণাবেক্ষণ, পরীক্ষা পর্যবেক্ষণ, এয়ারফ্রেম ইঞ্জিন তৈরি, আনুষাঙ্গিক যন্ত্রপাতির সংযোগ স্থাপন, মেরামত, জ্বালানি দূষণ কমানো, দুর্ঘটনার কারণ নির্ণয়, সেফটি সিস্টেমসসহ অন্যান্য বিষয় নিয়ে কাজ করে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়াররা। উড়োজাহাজের যান্ত্রিক নিরাপত্তার অনেক কিছু নির্ভর করে তাদের উপর। অ্যারোপ্লেন উড্ডয়নের আগে এর সব সিস্টেম ঠিক আছে কি না তা সম্পর্কে পাইলটরা সব ধরনের তথ্য পত্র দিয়ে থাকে এয়ারক্রাফট মেনটেনেন্স ইঞ্জিনিয়াররা। এ ক্ষেত্রে শিক্ষণীয় বিষয়সমূহ হচ্ছে ফ্লাইট টেস্ট প্রোগ্রামে টেক অব ডিস্টেন্স, রেট অব ক্লাইম্ব, সিল স্পিড, ম্যানুভারিলিটি অ্যান্ড ল্যান্ডিং ক্যাপাসিটি, ফ্লাইট ডাইনামিক্স কোয়ালিটি, স্টাবিলিটি পরিচালনা ও নিয়ন্ত্রণ সিস্টেম বিজনেজ সিস্টেমস ফর টেকনোশিয়ানস, এয়ারক্রাফট ইনস্ট্রুমেন্টস অ্যান্ড ইন্ডিকেটিং সিস্টেমস, কমিউনিকেশন টেকনিশিয়ানস, এয়ারক্রাফট গ্যাস টারবাইন ইঞ্জিন, এয়ারক্রাফট হাইড্রোলিক সিস্টেমস, ম্যাথমেটিকস ফর টেকনিশিয়ানস, থিউরি অব ফ্লুইড, ইলেকট্রোনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল প্রিন্সিপাল, ফিউচার ম্যাথমেটিকস ফর টেকনিশিয়ানস, এয়ার ফ্লেম সিস্টেমস, এভানিক সিস্টেমস, হেলথ সেফটি রিস্ক অ্যাসেসমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার ইন দি ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক, এয়ারক্রাফট প্রপালসন সিস্টেমস, সায়েন্স ফর টেকনিশিয়ানসসহ আরও অনেক বিষয়।
এ ক্ষেত্রে ১৮ মাস লেভেল-৩ বা এ লেভেল করতে সর্বমোট খরচ পড়বে তিন লাখ টাকা, ১৮ মাস লেভেল-৫ করতে খরচ পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকা এবং ১ বছর ইউকেতে কিংসটন ইউনিভার্সিটিতে টপ আপ বিএসসি করতে কিংসটন ইউনিভার্সিটির ১ বছরের টিউশন ফিস সেমিস্টার ওয়াইজ দিতে হবে। এই নিয়ে আরও জানতে যোগাযোগ করতে পারেন এই ঠিকানায় :সেক্টর-১১, রোড-২, বাড়ি-১৪, উত্তরা, ঢাকা। ফোন :৮৯৯১৩৭১। এই খাতে দীর্ঘ মেয়াদি বড় ডিগ্রি রয়েছে আবার শর্ট কোর্সও রয়েছে। এসব কোর্স আন্তর্জাতিক মান এবং পরিমণ্ডলের হওয়ার কারণে পুরো বিশ্বজুড়ে চাকরি ও ক্রেডিট ট্রান্সফার করতে পারে শিক্ষার্থীরা। হায়ার ন্যাশনাল ডিপ্লোমা ইন অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং শেষ করে চাইলেই ইংল্যান্ডের কভেন্টি, কিংসস্টোন, স্যালফোর্ড, ক্রেইনফিল্ড প্রভৃতি বিশ্ববিদ্যালয়সহ বিশ্বের যেকোনো দেশের এডেক্সেল অনুমোদিত ইউনিভার্সিটিতে সহজে চূড়ান্ত বর্ষে ভর্তি হয়ে বিইজি ইন অ্যারোস্পেসের সার্টিফিকেট অর্জন করতে পারে।
বাংলাদেশে ক্যাটেক অ্যাভিয়েশন খাতে শিক্ষা পরিচালনার প্রাচীন এবং শীর্ষ প্রতিষ্ঠান যাদের রয়েছে এই খাতে শিক্ষায় ব্যাপক সাফল্য এবং শিক্ষার্থীদের জন্যে সব ধরনের সুযোগ। প্রতিষ্ঠানটির রয়েছে এসব কোর্স শেখানোর দীর্ঘ দিনের অভিজ্ঞতা, আন্তর্জাতিক মানের কাঠামোগত অবস্থান, সঠিক ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি, শিক্ষার্থীর সংখ্যা অনুযায়ী পর্যাপ্ত ক্লাসরুম, কম্পিউটার ল্যাব সুবিধা, ইন্টারনেট, নিজস্ব সফটওয়্যার, গ্রুপ স্টাডি করার মতো লাইব্রেরি, লাইফ এয়ারক্রাফটের মাধ্যমে প্র্যাকটিক্যাল পরীক্ষার সুযোগ, জব রিপলেসমেন্টের, দেশি-বিদেশি শিক্ষকমণ্ডলী, পর্যাপ্ত আপডেট বই, পড়ালেখার সুন্দর পরিবেশ, সিকিউরিটি এবং সর্বোপরি চমত্কার সাফল্যের অবস্থান।
