ইংরেজ অভিনেত্রী রেবেকা হল। ২০০৩ সাল থেকে অভিনয় জগত মাতিয়ে যাচ্ছেন। ‘মিস ওয়ারেন’স প্রফেশন’ নামের একটি শো দিয়ে শুরু করেন ক্যারিয়ারের পথে যাত্রা। এরপর ধীরে ধীরে সিনেমার সাথে জড়িয়ে পরা। সম্প্রতি তাকে দেখা গেছে ‘আয়রন ম্যান থ্রি’ সিনেমায়। তবে আলোচনার শীর্ষে সিনেমায় অভিনয়ের জন্য নয়, এসেছেন তার পোশাকের কারণে। ‘আয়রন ম্যান ৩’-এর প্রিমিয়ারে সম্প্রতি পোশাক নিয়ে বিপাকে পড়তে হয়েছিল হলিউডি অভিনেত্রী রেবেকা হলকে। ওই অনুষ্ঠানে কালোরঙের একটি জাম্পসুট পরেছিলেন তিনি। ব্যতিক্রমধর্মী এই পোশাকের ডিজাইনের জন্য প্রিমিয়ারের এক পর্যায়ে ৩০ বছর বয়সী ওই অভিনেত্রীকে বড় গলার পোশাকটি নিয়ে বেশ বিপাকে পড়তে হয়েছিল। সিনেমাটিতে মায়া হ্যানসনের ভূমিকায় অভিনয় করেছেন রেবেকা। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্র টনি স্টার্ক বা এভাবে বলা যায়, আয়রন ম্যানের ভূমিকায় অভিনয় করেছেন রবার্ট ডাউনি জুনিয়র। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন জেনিথ প্যালট্রো, বেন কিংসলে এবং ডন চ্যাডেল। তার সম্পর্কে আরও জানতে :http://rebe cca-hall.org/
