গেম কর্নার

ব্রঙ্কহেডস

আপডেট : ২৬ এপ্রিল ২০১৩, ১৬:৫১
আজকাল সবাই নতুন গেমের প্রতি ঝুঁকে পড়েছে। নতুনসব গেমের প্রতিযোগিতায় ব্যস্ত সবাই। কিন্তু নতুন গেম খেলতে খেলতে পুরাতন গেমকে ভুলে গেলে চলবে না। কারণ পুরোনো অনেক ছোট ছোট গেম আছে যেগুলো বেশ মজার। পুরাতন হলেও কিন্তু গেমটিতে পুরাতনের কোনো ছাপ নেই। গেমটি যদি আপনারা খেলেন তাহলে মনে হবে ১-২ বছর আগে তৈরি হয়েছে। গেমটিতে দুইটি প্লেয়ার নিয়ে খেলা যাবে। প্রয়োজনে আপনারা কি-বোর্ডও ঠিক করে নিতে পারবেন। গেমটি খেলা খুবই সহজ। মাকড়সা, ডাইনসর, ইঁদুর, মৌমাছি, সাপ, বাদুর, দৈত্য, রাক্ষস, কুকুর ইত্যাদি জীবজন্তু আসবে। আর সেগুলোকে নিচ থেকে মেরে আহত করতে হবে। তারপর ধাক্কা মেরে ফেলে দিতে হবে। গেমটিতে অনেকগুলো লেভেল আছে। প্রায় ১২০-এর উপরে। প্রত্যেকটি স্টেজে একেক ধরনের বিপদ এবং অ্যাডভেঞ্চার যুক্ত হয়েছে। এই গেমটা বেশ মজার তার কারণ হলো গেমটিতে আপনি প্রায় ৯৯টির মতো লাইফ সংগ্রহ করতে পারবেন। আর সেটা লুকিয়ে আছে গেমটির প্রায় প্রতিটি স্টেজেই। গেমটি ডাউনলোড করতে : http://w ww.bonkheads.com/